ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলি হামলার মধ্যে পড়ে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:৪১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:৪১:৪৪ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলার মধ্যে পড়ে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলার মধ্যে পড়ে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে তিনি নিরাপদে আছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলের হামলার পর এক্সে পোস্টে এসব তথ্য জানিয়েছেন ডব্লিউএইচওপ্রধান নিজেই।

এক্স পোস্টে তিনি বলেন, ইসরায়েলি হামলায় আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।

ইয়েমেনে স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন এবং দেশটিতে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য ডব্লিউএইচওপ্রধান। কাজ শেষ করার পর গতকাল যখন তারা সানা বিমানবন্দর থেকে বিমানে উঠতে যাচ্ছিলেন, তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরায়েলি বাহিনী। রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।এদিকে হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তাদরে বিমানবাহিনী হুদি বিদ্রোহীদের গোয়েন্দা ঘাঁটি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা