ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রিক্স দক্ষিণের বৈশ্বিক-সহযোগিতার কেন্দ্র; শরিক হতে আরও নয়টি দেশের প্রস্তুতি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৫১:৪৯ অপরাহ্ন
ব্রিক্স দক্ষিণের বৈশ্বিক-সহযোগিতার কেন্দ্র; শরিক হতে আরও নয়টি দেশের প্রস্তুতি
পার্স-টুডে-আরও নয়টি দেশ ব্রিক্স জোটের সহযোগী বা শরিক হতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে।  চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মায়োও নিং এ খবর দিয়েছেন।তিনি রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় সহকারী ইউরি উশাকভের সাম্প্রতিক বিবৃতির দিকে ইঙ্গিত করে বলেছেন, ব্রিক্সের শরিক বা সহযোগী হয়ে শিগগিরই সহযোগিতার কাজে সক্রিয় হচ্ছে আরও নয়টি দেশ এবং বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মধ্যে বেশ লক্ষণীয় মাত্রায় ঐক্য ও সহযোগিতা জোরদারের ক্ষেত্র বা কেন্দ্র হয়ে উঠেছে এই জোট। 

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকসের প্রতিনিধিত্ব ও প্রভাব ক্রমেই বাড়তে থাকায় তা আন্তর্জাতিক সহযোগিতার এক বড় মাধ্যমে পরিণত হয়েছে। আগামী ২০২৫ সালের শুরু তথা ১ জানুয়ারি থেকে বেলারুশ, বলিভিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, কিউবা, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান ব্রিকসের সহযোগীর পদ লাভ করবে।ব্রিক্স আন্তর্জাতিক টেলিভিশনের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় সহকারী ইউরি উশাকভ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। এই দেশগুলো ব্রিকসের শরিক বা সহযোগীর পদ লাভে তাদের প্রস্তুতির কথা আবারও জোর দিয়ে উল্লেখ করেছে বলে তিনি জানান। মস্কো আরও চারটি দেশের জবাবের জন্য অপেক্ষা করছে বলেও তিনি জানিয়েছেন। 

ব্রিকসের শরিক দেশগুলো এ সংস্থায় প্রস্তাব উত্থাপন করতে পারলেও কোনো প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ায় বা ভোটে অংশ নিতে পারে না।  কাজান ঘোষণা বা ইশতিহার যা ব্রিকসের ষোলতম বৈঠকে উত্থাপন করা হয়েছে তাতে এই শ্রেণী বিভাগের প্রতি সমর্থন জানানো হয়েছে এবং এই জোটে অন্যান্য দেশের অংশগ্রহণের আগ্রহকেও স্বাগত জানানো হয়। ওই বৈঠকে শরিক হিসেবে আমন্ত্রিত দেশগুলোর তালিকা অনুমোদন করা হয়েছিল। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা