ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

মেট্রোরেলে দুই লাখ টিকিটের সংকট

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৩:১২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৩:১২:৩৬ অপরাহ্ন
মেট্রোরেলে দুই লাখ টিকিটের সংকট
মেট্রোরেলের দুই লাখ টিকিট স্টেশন থেকে খোয়া যাওয়ার ঘটনায় বিপাকে পড়ছেন যাত্রীরা। প্রতিটি স্টেশনে একমুখী যাত্রার টিকিট (সিঙ্গেল টিকিট) কাটার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সৃষ্ট সংকটের মধ্যে এমআরটি পাসও দিচ্ছে না মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে পিক আওয়ারে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।জানা গেছে, মেট্রো রেলে দুই লাখ টিকিটের সংকট দেখা দিয়েছে। একমুখী যাত্রার টিকিট ছিল ৩ লাখ ১৩ হাজার। ১৩ হাজার টিকিট নষ্ট হয়ে গেছে। এখন আছে এক লাখ টিকিট। বাকি দুই লাখ টিকিট খোয়া গেছে; টিকিট হারিয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। টিকিট কম থাকায় অনেক ভেন্ডিং মেশিন বন্ধ থাকছে। লম্বা সময় ধরে টিকিটের অপেক্ষায় যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে যাদের কাছে এমআরটি পাস ও র‌্যাপিড পাস আছে, তারা রিচার্জ করে ট্রেনে চড়তে পারেন।

একমুখী যাত্রার টিকিটের (সিঙ্গেল টিকিট) যাত্রীর স্টেশনে ঢোকার বা বের হওয়ার জন্য নির্দিষ্ট গেট আছে। এটাকে বলে অটোমেটেড ফেয়ার কালেকশন (এএফসি) গেট। গেটগুলো টিকিট পাঞ্চ করার পরও কিছু সময়ের জন্য খোলা থাকে। এ সুযোগে বের হওয়ার সময় অনেক যাত্রী টিকিট পাঞ্চ না করেই অন্য যাত্রীর পিছু পিছু বেরিয়ে যান। এ কারণেও কিছু টিকিট খোয়া গিয়ে থাকতে পারে, আরও অনেক কারণ থেকে থাকতে পারে। মূলত এ ঘটনা স্টেশন কর্তৃপক্ষের মনিটরিংয়ের ঘাটতির কারণে হয়। মনিটরিংয়ের ঘাটতির কারণগুলো কী কী তা-ই খোঁজার চেষ্টা করছে মেট্রোরেল কর্র্তৃপক্ষ।সরেজমিন গত মঙ্গলবার মেট্রোরেলের মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত বেশ কয়েকটি স্টেশনে গিয়ে দেখা গেছে, পিক আওয়ারে যাত্রীদের উপচেপড়া ভিড়। টিকিট সংকট থাকায় এমআরটি ও র‌্যাপিড পাস যাদের নেই, তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।


যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘মেট্রোরেলে সিঙ্গেল টিকিট নিয়ে যখন যাত্রীরা অটোমেটেড ফেয়ার কালেকশন (এএফসি) গেট পার হয় তখন কয়েক সেকেন্ড গেটটি খোলা থাকে। এ সুযোগে কিছু যাত্রী বের হয়ে যেতে পারে। এএফসি নষ্ট হয়ে গেলেও অনেক যাত্রী টিকিট জমা না দিয়েও বেরিয়ে যেতে পারে। তবে দুই লাখ টিকিট স্টেশন থেকে খোয়া যাওয়ার সংখ্যাটা অনেক বড়। এটা প্রায় অবিশ্বাস্য। বলা যায়, স্টেশনে মনিটরিংয়ের ব্যাপক ঘাটতি রয়েছে।’তিনি বলেন, ‘দিনশেষে কত যাত্রী সিঙ্গেল টিকিট নিয়েছেন আর কত টিকিট জমা পড়েছে, তা মিলিয়ে দেখতে হবে। দুই লাখ টিকিটের লাপাত্তা হওয়ার বিষয়টির অনুসন্ধান করা উচিত।’

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘মেট্রোরেলের শুরু থেকে এ পর্যন্ত দুই লাখের মতো সিঙ্গেল টিকিট স্টেশন থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের লোকবলে অনেক ঘাটতি রয়েছে। যাত্রীদের বেশি চাপ হলে হিমশিম খেতে হয়। আর অনেক যাত্রী এএফসি গেট কিছু সময় খোলা থাকার সুযোগ কাজে লাগিয়ে টিকিট না রেখেই চলে যায়। লোকবল কম থাকায় অনেক সময় মনিটরিং করা সম্ভব হয় না। এটিও একটা কারণ হতে পারে। আর কী কী কারণ তা খোঁজা হচ্ছে; কীভাবে এতগুলো কার্ড বাইরে চলে গেছে। মনিটরিং আরও বাড়ানো হবে, যাতে এগুলো না হয়। যাত্রীদেরও আরও সচেতন হতে হবে। কেউ যেন কার্ড বাইরে না নিয়ে যায়।’তিনি বলেন, ‘ডিজিটাল মোবাইল ডিভাইস ব্যবহার করে কিউআর কোড ব্যবহার করে মেট্রোরেলে মনিটরিং বাড়ানো যায় কি না, আমরা ভাবছি। সিস্টেম আরও মোডিফাই করার চেষ্টা করা হচ্ছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী