ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:০০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:০০:৫৬ অপরাহ্ন
টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টকে ট্রাম্পের অনুরোধ
ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টিকটক নিষিদ্ধ করার সরকারি আদেশের বিরুদ্ধে আদালতে করা আপিলে হেরে গেছে টিকটকের মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স। ফলে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে টিকটকের ওপর নিষেধাজ্ঞা।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি এ বিষয়ে একটি ‘রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে চান। এই জন্যই তিনি আইনটি স্থগিত রাখার অনুরোধ করেছেন।

২০২৩ সালের মার্চ মাসে ট্রাম্প একবার টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছিলেন। তবে একই সঙ্গে বলেছিলেন, টিকটক নিষিদ্ধ হলে তরুণ ব্যবহারকারীদের ক্ষতি হতে পারে এবং মেটার মালিকানাধীন ফেসবুকের অবস্থান শক্তিশালী হবে।

মার্কিন কংগ্রেস গত এপ্রিলে টিকটক বিক্রি বা নিষিদ্ধ করার বিল পাস করে। পরে একটি আপিল আদালতও একই আদেশ দেন।

সূত্র: এনডিটিভি, সিএনএন।

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে