ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সংস্কারের নামে দিনের পর দিন একটা অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না - মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০১:৪২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০১:৪২:১৫ অপরাহ্ন
সংস্কারের নামে দিনের পর দিন একটা অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না - মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায়—এই প্রচারণাও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে তিনি বলেন, "আমরা আগেও ক্ষমতায় ছিলাম। কিন্তু ক্ষমতার জন্য কখনো রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তিনিই।"

মির্জা ফখরুল বলেন, "সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। সরকার যেভাবে ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে, তা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর।"

তিনি আরও অভিযোগ করেন, "সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানোসহ জনগণের দুর্ভোগ কমাতে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। বরং তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন এবং রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করছেন। এটি তাদের জন্য অগ্রহণযোগ্য আচরণ।"

মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। তাদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতার ভিত্তিতে সংকট সমাধান করা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তীর্যক মন্তব্য করে কিংবা আক্রমণাত্মক অবস্থান নিয়ে কোনো সংকট সমাধান হবে না।"

তিনি সতর্ক করে বলেন, "সংস্কারের পাশাপাশি সুশাসন এবং জনগণের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নিতে হবে। অন্যথায় সরকারের লক্ষ্য অর্জন হবে না এবং জনগণের ক্ষোভ বাড়বে।"

মির্জা ফখরুলের এই বক্তব্যের সময় জাগপার নেতৃবৃন্দ ও বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা