ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০২:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০২:২০:৪৯ অপরাহ্ন
বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো
অন্তঃসত্ত্বা রেশমা আক্তার। বয়স ২৮। ৬ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। তবে তাদের আর বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়নি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেশমা তার ছেলেসহ নিহত হয়েছেন। একই সাথে রেশমার অনাগত সন্তানও মারা গেছে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী গ্রামে। এই ঘটনায় শোকে মাতম বইছে বিয়ে বাড়িতে। যাদের অবহেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে তাদের শান্তি দাবী করেছেন স্বজন ও স্থানীয়রা। এদিকে শনিবার সকালে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পুয়ালী গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের বিয়ের দিন ছিলো শুক্রবার। পুতুলের সাথে পাশে মাইজপাড়া গ্রামের জসিম উদ্দিনের সাথে বিয়ে দিন ধার্য হয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ের দাওয়াতও দেয়া হয়। দাওয়াতের আসার জন্য মোটরসাইকেল যোগে ফিরছিলেন স্বামী, সন্তানসহ রেশমা। মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল দেয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল রেশমার স্বামী। পিছন থেকে আসা একটি যাত্রীবাহীবাস দ্রুত চাপা দেয় মোটরসাইকেল। ঘটনাস্থলেই মারা যায় রেশমার ছেলে আব্দুল্লাহ। উদ্ধার করে রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা রেশমা আনাগত সন্তানসহ মারা যায়। এই খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

নিহত রেশমার বাবা মালেক ঘরামি বলেন, যাদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে তাদের বিচার চাই। আমার ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো শুক্রবার। বিয়ের অনুষ্ঠানে আমার আরেক মেয়ে ও নাতি আসছিল। পথেই মাওয়া এক্সপ্রেস ওয়েতে টোল দেয়ার সময় দুর্ঘটনায় নিহত হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আর আসতে পারেনি।ডাসার থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাওয়া টোল প্লাজায় একই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন নিহত হয়েছে।উল্লেখ্য, শুক্রবার সড়ক দুর্ঘটনায় মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ৬ জন নিহত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন