ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সরকার একক তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৩:১৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৩:১৬:২৮ অপরাহ্ন
সরকার একক তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার একক তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ব্যবসায়ীরা যেন এক জায়গা থেকে সব তথ্য পেতে পারেন, সে কারণে সরকার একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরি করার চেষ্টা করছে। নির্ভুল তথ্য ছাড়া আর্থিক ও সামাজিক খাতে সঠিক নীতিমালা প্রণয়ন করা যায় না।

 শনিবার সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকিং অ্যালমানাক’র ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।উপদেষ্টা বলেন, আমরা সঠিকভাবে তথ্য  সংগ্রহ করতে না পারলে আরো সমস্যা তৈরি হবে। আমাদের তথ্য আপডেট করতে হবে। ১০-১৫ বছরের পুরনো ডাটা দিয়ে ব্যবস্থা নেওয়া যায় না।এখন শেয়ারবাজার, ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো প্রতারণা নেই জানিয়ে সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) অতিরঞ্জন থেকে বিরত থেকে প্রকৃত তথ্য প্রকাশে সতর্ক থাকতে বলা হয়েছে।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে তথ্য বিকৃতির কারণে অন্তর্বর্তী সরকারকে বিদেশি বিনিয়োগকারীদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যদিও কিছু অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল্যস্ফীতি এবং জিডিপি তথ্যের ভুল উপস্থাপনা হয়েছে, তবে নীতিনির্ধারকরাও প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করেছেন। অন্তর্বর্তী সরকার তার দায়িত্ববোধ থেকে প্রয়োজনীয় পরিবর্তন আনতে এবং তথ্য বিপর্যয় সংস্কারের চেষ্টা করছে।

 তিনি বলেন, দাতা সংস্থাগুলো জিনিসপত্রের উচ্চমূল্য নিয়ে প্রশ্ন তুলছে, তবে আমরা এখন সঠিক পরিসংখ্যান উপস্থাপন করার মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করছি।ব্যাংকিং অ্যালমানাক সম্পাদক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মো খায়েরুজ্জামান মজুমদার।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা