ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৩:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৩:২৯:০৪ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলা থেকে রেহাই পাচ্ছে না কোনো স্কুল, প্রতিষ্ঠান, মসজিদ বা হাসপাতালও। তাদের হামলায় উত্তর গাজার সবশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে।শনিবার (২৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আজ সকালে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালটি বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে আগুন ও ধ্বংস করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, হাসপাতালে থাকা ৬০ স্বাস্থ্যকর্মী ও ২৫ রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে ভেন্টিলেটরে থাকা রোগীরাও রয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ কয়েক ডজন কর্মীকে আটক করেছে ইসরায়েল। তাদের একটি তদন্তকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গাজার উত্তরাঞ্জলেরর বেত লাহিয়ার এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।এদিকে অভিযোগ অস্বীকার করেছে হামাস। তারা এ ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতায় গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। এসব দেশও গণহত্যার অংশীদার ।

উত্তর গাজার এ হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা