ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজায় চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সামিল: ডব্লিউএইচও

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৩:৫১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৩:৫১:৩১ অপরাহ্ন
গাজায় চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সামিল: ডব্লিউএইচও
ফিলিস্তিনের উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালটি সম্প্রতি ইসরাইলি বাহিনীর ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা হাজার হাজার ফিলিস্তিনির জন্য মৃত্যুদণ্ডের সমান। সংস্থাটি এও উল্লেখ করেছে যে, এই ভয়াবহতার অবসান হওয়া উচিত।

শনিবার (২৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ২৭ ডিসেম্বর ইসরাইলি সামরিক বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের ওপর হামলা চালায়, যার ফলে হাসপাতালটি কাজ করা বন্ধ হয়ে যায়।

ডব্লিউএইচও এক এক্স পোস্টে জানিয়েছে, হামলার ফলে হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু বিভাগ মারাত্মকভাবে পুড়ে যায় এবং ধ্বংস হয়ে যায়।

ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতালের ওপর হামলা চালানোর বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, যেখানে দাবি করা হয়েছে, হাসপাতালটি ‘হামাস সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে কাজ করে’। তবে, এই দাবি নিশ্চিত করার জন্য ইসরাইলি বাহিনী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, এবং হামাসও এই অভিযোগ অস্বীকার করেছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৮০ জন মেডিকেল স্টাফ এবং ৭৫ জন রোগীসহ মোট ৩৫০ জন ছিল। ডব্লিউএইচও জানিয়েছে, ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন গুরুতর রোগী এখনও হাসপাতালের মধ্যে আটকে আছেন। এদিকে, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল থেকে মাঝারি ও গুরুতর অবস্থার রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া, ডব্লিউএইচও তাদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী