ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৩:৫৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৩:৫৬:৩১ অপরাহ্ন
রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় দুই নারী খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত কাউকে এখানো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান ফার্নিচারের কারখানা থেকে আমেনা আক্তারের (৩২) গলা কাটা মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ছাড়া গতকাল রবিবার দুপুরে মিরপুর ডিওএইচএসে ফরাহ দিবা (৬০) নামে এক বৃদ্ধাকে হত্যার পর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, মরদেহটির গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি জানান, হত্যার শিকার আমেনার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার আলীনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম।

উত্তর বাড্ডা বাগানবাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর থেকে মিন্টুর খোঁজ মিলছে না।পুলিশের ধারণা, আমেনাকে রাত ৮টা থেকে ১০টার মধ্যে খুন করা হয়েছে।এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ৬০ বছর বয়সী ফারাহ দিবার স্বামী উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) আব্দুল মতিন।

মিরপুর ডিওএইচএসের একটি ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাটে স্বামী ও ছেলেকে নিয়ে থাকতেন ওই নারী। দুপুরের দিকে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই সময় বাসায় কেউ ছিল না। পরে পরিবারের সদস্যরা বাসায় এসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ওসি বলেন, ওই ফ্ল্যাট থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার ও তাদের গাড়িচালক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করা হলে হত্যার রহস্য জানা যাবে বলে জানান তিনি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা