ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সৌদিতে এক বছরে বৃষ্টিপাত বেড়েছে ৫৩ শতাংশ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৫:১৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৫:১৪:৫৬ অপরাহ্ন
সৌদিতে এক বছরে বৃষ্টিপাত বেড়েছে ৫৩ শতাংশ
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে সৌদিতে ২০২২ সালের তুলনায় বৃষ্টিপাত ৫৩ শতাংশ বেড়েছে। এ বৃষ্টিপাতের ফলে বন্যাও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে সৌদি আরবের নদী-নালাগুলোতে ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ঘনমিটার বন্যার পানি প্রবাহিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬৪ দশমিক ১ শতাংশ বেশি।

বৃষ্টিপাত কম হওয়ার কারণে সৌদি আরব সমুদ্রের পানি লবণমুক্ত করার পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করে পানির চাহিদা মেটায়। ২০২৩ সালে সৌদিতে পুনর্ব্যবহারযোগ্য পানির উৎপাদন ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

২০২৩ সালে সৌদির সংরক্ষিত ভূমির আয়তনও বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের তুলনায় দেশটির সংরক্ষিত ভূমির পরিমাণ বেড়ে হয়েছে ৩ লাখ ৬১ হাজার বর্গকিলোমিটার, যা মোট ভূখণ্ডের ১৮ দশমিক ১ শতাংশ। একই বছর সমুদ্রের সংরক্ষিত অঞ্চলের পরিমাণ বেড়ে হয়েছে ১৪ হাজার বর্গকিলোমিটার, যা ১৭ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি।

এসজিআই প্রকল্পের আওতায় সৌদি আরব সবুজায়ন প্রকল্প শুরু করেছে, যার মধ্যে নতুন ২৬ লাখ গাছ রোপণ করা হয়েছে এবং পার্কগুলোর আয়তন বেড়েছে ৩৪ কোটি বর্গমিটার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ২০২১ সালে শুরু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের লক্ষ্য ছিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।

এ প্রকল্প সফল হলে, সৌদি আরবের বিদ্যুৎ উৎপাদন খাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাদ দিয়ে নবায়নযোগ্য পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের হার অন্তত ৪ শতাংশ কমে যাবে।

সূত্র: গালফ নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?