ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬২

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩৮:০২ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬২
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছেন।দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সময় জেজু এয়ারের বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
 
প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। তারা ক্রু বলে জাতীয় দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বিধ্বস্ত বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে।দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট চলছে। গত শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান ডাক সুকে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত করা হয়। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন চোই সং-মোক। রয়টার্স বলছে, বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।   
 

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন