ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানালেন ম্যাথিউ মিলার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১১:১৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১১:১৫:০৮ পূর্বাহ্ন
মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানালেন ম্যাথিউ মিলার
বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার কর্তৃক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই অভিনন্দন জানান তিনি। 

এদিন ব্রিফিংয়ের সময় আনসারী বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে অর্থ পাচারের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে তার ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্যাংকিং খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ঘটনা হিসেবে অভিহিত হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে এই অর্থ পুনরুদ্ধার এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য সহায়তা করতে পারে জানতে চান তিনি। 

ব্রিফিংয়ে আনসারী বলেন, "আজ ব্রিফিং রুমে আমার শেষ দিন, কারণ আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার প্রস্তাব গ্রহণ করেছি। সংবাদদাতা হিসেবে গত ১০ বছরে আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ।" 

মুখপাত্র ম্যাথিউ মিলার তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “ আপনাকে ধন্যবাদ। প্রশ্নটির বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারব না, তবে নতুন পদে আপনাকে অভিনন্দন।”

গত ২১ অক্টোবর বাংলাদেশ সরকার আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, অন্যান্য পেশা ও সম্পর্ক ত্যাগের শর্তে আনসারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন এবং ৩ বছরের জন্য বিদেশস্থ বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী একজন বিশিষ্ট সাংবাদিক, যিনি সমালোচনামূলক সাংবাদিকতার কারণে ২০১৫ সালে নির্বাসনে যান। তিনি একাধিক আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে জাস্টনিউজবিডির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ