ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১০:১৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১০:১৩:৩৫ পূর্বাহ্ন
সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছিলেন নৌযান শ্রমিকরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এ ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিকরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শ আ মাহফুজ উল আলম মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নৌযান শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে যে ধর্মঘট করেন তা স্থগিত করেছেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউছুফ। পরে তিনি আশ্বাস দেন নিহতদের ক্ষতিপূরণসহ মামলাটি ভালোভাবে তদন্তসহ নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে। আর এ আশ্বাসেই নৌযান শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা কর্মবিরতি স্থগিত করেছি এবং কিছু আশ্বাস পেয়েছি। তা কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে নজর রাখব। এখন থেকে জাহাজ চলাচল এবং লোডিং-আনলোডিং চলবে।এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া ধর্মঘটের দ্বিতীয় দিন বিকেলে জাহাজে সাত শ্রমিককে হত্যা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত জুয়েলের উন্নত চিকিৎসা, চাঁদাবাজি বন্ধ এবং নৌপথের শ্রমিকদের নিরাপত্তার দাবিতে চাঁদপুরে সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেছে নৌ ফেডারেশনের কয়েকশ নেতাকর্মী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী