ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:১৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:১৪:০৪ পূর্বাহ্ন
পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার
পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে করাচির গুলশান–ই–ইকবাল এলাকা থেকে তিন বাংলাদেশি বোনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অ্যান্টি–হিউম্যান ট্রাফিকিং সার্কেল। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে পাকিস্তানি পরিচয়পত্র সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।আজ রোববার আন্তর্জাতিক উর্দু সংবাদপত্র ডেইলি আউসাফের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে—আয়েশা নাজ, হিনা নাজ ও আফসান নাজ।তাঁদের বিরুদ্ধে ২০২২ সালে মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছিলেন তদন্ত কর্মকর্তারা। মামলার তদন্তে জানা যায়, অভিযুক্তরা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও জালিয়াতির মাধ্যমে পাকিস্তানি পরিচয়পত্র অর্জন করেন। তাঁরা একজন এজেন্টের সহায়তায় ভুয়া জন্ম ও মৃত্যু সনদ তৈরি করেন।

কর্মকর্তারা জানান, লিয়াকতাবাদ টাউনের রিজভিয়া সোসাইটির ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি তাঁদের ভুয়া সনদপত্র দেন। অভিযুক্তদের সহযোগিতায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান তাঁরা।দেশটির ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরিটি (এনএডিআরএ) এ জালিয়াতির সঙ্গে জড়িত আছে কিনা সেটিও তদন্ত করছেন তাঁরা। এনএডিআরএ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকে।পাকিস্তানে মানবপাচার রোধে এসব অবৈধ কার্যক্রমে সহায়তাকারী নেটওয়ার্ক ভাঙার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এফআইএ কর্মকর্তারা।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা