ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বিপিএল টিকিট নিয়ে হট্টগোল, মিলবে যেখানে

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:৫৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:৫৮:২০ পূর্বাহ্ন
বিপিএল টিকিট নিয়ে হট্টগোল, মিলবে যেখানে
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টা আগে টিকিট বিতরণ নিয়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় সকাল থেকেই টিকিট সংগ্রহে আগ্রহী সমর্থকদের ভিড় দেখা যায়। অনেকেই টিকিটের কোনো স্পষ্ট তথ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।

বিপিএলের টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। ব্যাংকের ৭টি শাখায় এবং স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে ঠিক কখন থেকে টিকিট বিতরণ শুরু হবে, তা স্পষ্ট করা হয়নি। বিসিবি সূত্র বলছে, বেলা ২টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

টিকিটের দাম:
  • ইস্টার্ন স্ট্যান্ড: ২০০ টাকা
  • নর্থ ও সাউথ স্ট্যান্ড: ৪০০ টাকা
  • ক্লাব হাউজ: ৮০০ টাকা
  • ভিআইপি স্ট্যান্ড: ১,৫০০ টাকা
  • গ্র্যান্ড স্ট্যান্ড: ২,৫০০ টাকা

মধুমতী ব্যাংকের শাখাগুলোর মধ্যে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, এবং গুলশানে সরাসরি টিকিট কেনা যাবে। ব্যাংক কর্মকর্তারা টিকিট বিতরণের দায়িত্ব পালন করবেন।

সমর্থকরা টিকিট পেতে যথাসময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী