ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

‘বিমানের ডানায় পাখি আটকে আছে’পরিবারকে পাঠানো শেষ মেসেজ এক আরোহীর 

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০১:২৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০১:২৪:১৪ অপরাহ্ন
‘বিমানের ডানায় পাখি আটকে আছে’পরিবারকে পাঠানো শেষ মেসেজ এক আরোহীর 
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুজন বাদে বিমানের সকল যাত্রী মারা গেছেন। দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে ক্ষতিগ্রস্ত ওই বিমানে থাকা এক যাত্রী তার পরিবারের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। যেখানে উল্লেখ ছিল, ‘বিমানের ডানায় পাখি আটকে আছে’।রোববার (২৯ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।মেসেজপ্রাপ্ত ওই আরোহীর পরিবারের সদস্য জানান, স্থানীয় সময় সকাল ৯টায় মেসেজ পান ক্ষতিগ্রস্ত বিমানে থাকা ওই যাত্রী। তিনি নিশ্চিত করেন, এই মেসেজ পাওয়ার পর তিনি আর ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

মেসেজের বিষয়ে ঐ যাত্রীর আত্মীয়র ভাষ্যমতে মেসেজে ওই আরোহী লেখেন, ‘ডানায় একটি পাখি আটকে আছে। আমরা ল্যান্ড করতে পারছি না। এটা এখনকার ঘটনা। মারা যাওয়ার আগে আমি কি আমার শেষ কথাগুলো বলে যাব?’উল্লেখিত যাত্রীর ভাগ্যে কি ঘটেছে, তা এখনও জানা যায়নি।

১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত বের করা হয়েছে। বাকি ১৭৯ জনই এ দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

উল্লেখ্য, আজ সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরই ভয়াবহ আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব