ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পল্টনে ১৭ তলার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০২:৪০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০২:৪০:৫৩ অপরাহ্ন
পল্টনে ১৭ তলার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর পল্টন থানার একটি বিল্ডিংয়ের ১৭ তলার ছাদ থেকে পড়ে লিমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমাকে হাসপাতালে নিয়ে আসা খাইরুল কবির খান প্রথমে ঘটনার কোনো তথ্য দিতে রাজি হননি। তবে পরে তিনি জানান, বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ অনেক লোক দেখেন। গিয়ে দেখেন একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। পরে তিনি জানান, তার বাসা ১৪ তলায় এবং ওই গৃহকর্মী ১৭ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। খাইরুল কবির খান ব্রাদারস গ্রুপের একজন পরিচালক। তিনি ও তার ছেলে মার্জিম কবির খান রাফি আহত অবস্থায় গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তারা এ বিষয়ে কোনো তথ্য দেননি।

জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, প্রথমে খাইরুল কবির সড়ক দুর্ঘটনার কথা বললেও পরে অসংলগ্ন কথাবার্তার কারণে আরও জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, গৃহকর্মী ১৭ তলা থেকে পড়ে মারা গেছে। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ জানান, তারা তথ্য দিতে সহযোগিতা করছেন না।

এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খাইরুল কবির খান ও তার ছেলে মার্জিম কবির খান রাফিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গৃহকর্মীর সঠিক পরিচয় ও ঠিকানা এখনও জানা যায়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন জানান, সিসি ফুটেজ চেক করে বিস্তারিত তথ্য জানা যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা