ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৫:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৫:৩৬:২৫ অপরাহ্ন
শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় মৃতের সংখ্যা চারজনে দাঁড়াল। নিহত যুবকের নাম আবদুল রনি (৩০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার মধ্যজিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির কারখানার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এরপর উদ্ধার অভিযান শুরু হয়।

এই অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন: দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের আবদুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১)।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা