ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

২০২৪ সালের যত ভয়াবহ বিমান দুর্ঘটনা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১১:২০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১১:২০:০২ পূর্বাহ্ন
২০২৪ সালের যত ভয়াবহ বিমান দুর্ঘটনা
২০২৪ সালটি ছিল বিমান দুর্ঘটনার জন্য স্মরণীয় এক কালো অধ্যায়। বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স থেকে শুরু করে স্থানীয় পরিবহন—সবখানেই দেখা গেছে দুর্ঘটনার মর্মান্তিক ছাপ। চলতি বছরে প্রাণহানি এবং আর্থিক ক্ষতির হিসাব ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।

জানুয়ারির শুরুতেই জাপানের টোকিও বিমানবন্দরে ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। জাপান এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০-৯০০ রানওয়ে ভাগ করে নেওয়ার সময় কোস্টগার্ডের একটি বিমানে ধাক্কা দেয়। এতে কোস্টগার্ডের ৫ কর্মী নিহত হন। তদন্তে উঠে আসে যোগাযোগ ত্রুটি এবং অবতরণে সমন্বয়হীনতার বিষয়টি।

এরপর ২২ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ইআর মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। পাইলট ব্যাংককে জরুরি অবতরণ করান। প্রাণ হারান একজন, আহত হন অন্তত ৭১ জন। এমন পরিস্থিতির জন্য অস্বাভাবিক বায়ুপ্রবাহকে দায়ী করা হয়।

৯ আগস্ট ব্রাজিলের ভিনহেডো শহরে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। ভিওপাস এয়ারলাইন্সের এটিআর ৭২-৫০০ কারিগরি ত্রুটির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানের সব ৬২ আরোহীর মৃত্যু ঘটে।

২২ ডিসেম্বর ব্রাজিলের গ্রামাদো শহরে একটি ছোট বিমান একটি চিমনিতে আঘাত করে পাশের দোকানের ওপর পড়ে। এতে একই পরিবারের ১০ জনসহ বেশ কয়েকজন পথচারী আহত হন।

২৫ ডিসেম্বর আজারবাইজানের এমব্রেয়ার ১৯০ বিমানটি কাজাখস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত হন। প্রাথমিকভাবে পাখির সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের কথা বলা হলেও পরে বাইরের হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়।

সবশেষ দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের একটি বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে রানওয়ের দেয়ালে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জনই নিহত হন।

বছরের এই দুর্ঘটনাগুলোর পর বৈশ্বিক বিমান নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিগত ত্রুটিগুলো নিয়ে প্রশ্ন উঠে আসে। বিমান পরিচালনা সংস্থাগুলোকে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে চাপ বাড়ছে, কারণ প্রতিটি দুর্ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, মানবিক বিপর্যয়ও ডেকে আনে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী