ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মধ্যরাতে বাস থেকে অচেতন অবস্থায় উপসচিব উদ্ধার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১১:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১১:৩২:১৩ পূর্বাহ্ন
মধ্যরাতে বাস থেকে অচেতন অবস্থায় উপসচিব উদ্ধার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে (৫৫) একটি যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে একটি চেকপোস্টে ডিউটি করার সময় হামজা এক্সপ্রেস বাসের স্টাফরা তাকে জানান, একজন যাত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, দিলীপ কুমার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বাসে উঠেছিলেন এবং সায়দাবাদে নামার কথা ছিল। তবে সায়দাবাদে পৌঁছে ডাকাডাকি করার পরও তার কোনো সাড়া মেলেনি। এ সময় তার পাশের সিটে বসা আরেক যাত্রীকে দেখা যায়নি, যিনি চট্টগ্রাম থেকে তার সঙ্গে উঠেছিলেন এবং সায়দাবাদে নামার কথা বলেছিলেন।

উপপরিদর্শক আরও জানান, দিলীপ কুমারের ব্যাগে একটি বাটন ফোন এবং ভিজিটিং কার্ড ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং পরে তার স্ত্রীকে খবর দেয়া হয়। তার স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি পার্বত্য অঞ্চলে ভ্রমণে গিয়েছিলেন এবং সেখান থেকে রাতের বাসে ঢাকায় ফিরছিলেন। তার সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি খোয়া গেছে।

বাসটির সুপারভাইজার পারভেজ আহমেদ বলেন, ভুক্তভোগী এবং তার পাশের সিটের যাত্রী চট্টগ্রামের একই স্থান থেকে উঠেছিলেন। তারা বাসের মধ্যে বেশ জমিয়ে গল্প করছিলেন, দেখে মনে হয়েছিল তারা পূর্বপরিচিত। তবে ঢাকার চিটাগং রোডে অপর যাত্রীটি বাস থেকে নেমে যান।

পুলিশ ধারণা করছে, দিলীপ কুমার অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে আর কী কী খোয়া গেছে, তা এখনো জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে