ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

হঠাৎ বিপিএলের সূচি পরিবর্তন বিসিবির

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১২:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১২:৩৩:৩০ অপরাহ্ন
হঠাৎ বিপিএলের সূচি পরিবর্তন বিসিবির
বিপিএল নতুন আসর এখনো শুরু হয়নি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে আজ সোমবার দুপুর দেড়টায়। এদিকে আসর শুরু হওয়ার আগেই সূচিতে বদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি বদলের ঘোষণা দেয় বিসিবি। দেশের ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বছরের শেষ দিন মঙ্গলবারের দুটি ম্যাচ শুরুর সময় দেড় ঘণ্টা সামনে এগিয়ে আনা হয়েছে।

বিসিবির পূর্ব ঘোষিত সূচি অনুসারে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। নতুন ঘোষণা অনুসারে আগামীকাল মঙ্গলবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায় ও দিনের শেষ ম্যাচ সাড়ে ৬টায় মাঠে গড়ানোর কথা থাকলেও সেটা শুরু হবে বিকেল ৫টায়।জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ নেবেন।

জাতীয় নাগরিক কমিটির সহায়তায় ছাত্রদের এই আয়োজনের কারণে দিনে রাজধানীতে যানজট বেশি হতে পারে, এমন শঙ্কা থেকেই বিসিবির এই উদ্যোগ। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ‍্যে রাজধানীর সড়কগুলোতে যান চলাচলে বিধিনিষেধ থাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ডিএমপির সেসব নির্দেশনা মেনেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষ সুবিধায় ৩১ ডিসেম্বরের (মঙ্গলবার) টিকিট সংগ্রহ করা যাবে। যেহেতু এদিন ব্যাংক বন্ধ থাকবে, তাই টিকিট বিলি করা হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে। অন্যান্য দিন সাধারণ নিয়মে মধুমতি ব্যাংকের ৭টি শাখায় টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার প্রথম ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু