ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ , ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস জেকের উদ্দিন সম্রাটের টেলিভিশন প্রকৌশল নিয়ে নতুন বই 'ডিজিটাল সম্প্রচার' প্রকাশিত বরের সামনেই কনেকে গুলি করল প্রত্যাখ্যাত প্রেমিক রোজায় শক্তিশালী থাকতে কী করবেন মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযান, আটক ১০০ প্রতিটি সেনা কর্মকর্তার মৃত্যু একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য -শহিদ সেনা দিবসে প্রধানমন্ত্রী মোদি জ্যাকেট-কুর্তা’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর রায়েরবাজারে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ড. আহসান এইচ মনসুর

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ আটক ৪

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:১৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:১৫:৪১ অপরাহ্ন
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর, সাবেক সেনা সদস্যসহ আটক ৪
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে কাউন্সিলর ও সাবেক সেনা সদস্যসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মণ্ডলের ছেলে মো. মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৪৫) এবং পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মো. রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কিছু সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত ১২টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মো. মিজানুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা

সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা