ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিধ্বস্তের একদিন পর জেজু এয়ারের আরেক বিমানে ত্রুটি, বিমানবন্দরে ফেরত

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:১৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:১৯:৫২ অপরাহ্ন
বিধ্বস্তের একদিন পর জেজু এয়ারের আরেক বিমানে ত্রুটি, বিমানবন্দরে ফেরত
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইনের আরেকটি যাত্রীবাহী বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়েছে, যা ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার একদিন পর ঘটল। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সিউলের জিম্পো বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইট ৭সি১০১ কিছুক্ষণ পরই সমস্যায় পড়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি আবারও জিম্পো বিমানবন্দরে ফিরে আসে। বিমানটি নিরাপদে অবতরণ করলেও কী ধরনের সমস্যায় পড়েছিল তা এখনো স্পষ্ট নয়।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারলাইনের আরেকটি বিমান ১৮১ জন যাত্রী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে রানওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিস্ফোরিত হয়। ওই দুর্ঘটনায় ১৭৯ জন যাত্রী নিহত হন, যা ১৯৯৭ সালের পর দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবারের ঘটনাটি বিমান সংস্থার নিরাপত্তা নিয়ে আরও প্রশ্ন তুলেছে, বিশেষ করে দুই দিনে পরপর দুটি বিমানে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি ধরা পড়ায়।

বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনা প্রতিরোধে জেজু এয়ারলাইনের ফ্লাইট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: দ্য কোরিয়ান টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা