ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

‘জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে’

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:৩১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:৩১:২৯ অপরাহ্ন
‘জনগণের পুলিশ হতে যা করা দরকার তা করা হবে’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, "আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, বরং জনগণের পুলিশ হতে চাই। এজন্য আমাদের যা করা দরকার, আমরা তা করব। আমরা কেবল আপনাদের পাশে চাই।"

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাগানের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, "আমরা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নই। আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে। আপনাদের কতটুকু নিরাপত্তা ও সেবা দিতে পারছি, সেটাই আমাদের কাজের মাপকাঠি। আমরা আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই।"

তিনি আরও বলেন, "অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ আমাদের অন্যতম সহায়ক শক্তি। এই শক্তি আমাদের পাশে থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে। আপনারা বাসা ও প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন এবং তার ব্যাকআপ নিয়মিত দেখভাল করুন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এই সিসিটিভি আমাদের অনেক সহায়তা করতে পারে।"

মাদক, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা নির্ভয়ে তথ্য দিন। আমরা এসব অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য