ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

মিয়ানমারের ৮৭৬ নিরাপত্তা কর্মী আত্মসমর্পণ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৬:০৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৬:০৮:০০ অপরাহ্ন
মিয়ানমারের ৮৭৬ নিরাপত্তা কর্মী আত্মসমর্পণ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় তারা মিয়ানমার সরকার ও আরকান আর্মির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। তিনি জানান, মিয়ানমারে সংঘটিত অস্থিরতার কারণে প্রায় ৮৭৬ জন মিয়ানমারের নিরাপত্তা কর্মী বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেছে এবং তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের রেজিস্ট্রেশনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে মানবিক কারণে তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সচেষ্ট রয়েছে। “সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি।” তিনি বলেন, মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং নাফ নদীতে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র দায়িত্ব পালন করছে।

মাদক সমস্যার বিষয়ে তিনি বলেন, “মিয়ানমারের গোলাগুলির কারণে নাফনদীতে মাছ শিকার আপাতত বন্ধ রাখা হয়েছে।” তিনি জানান, টেকনাফে মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটিকে নির্মূল করতে মসজিদের ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মহিউদ্দিন খান, ইউএনও শেখ এহসান উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ