ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ইংরেজি নববর্ষ উদ্‌যাপন: আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৬:৩২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৬:৩২:১৪ অপরাহ্ন
ইংরেজি নববর্ষ উদ্‌যাপন: আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আতশবাজি ও পটকা ফোটানোর ফলে শব্দদূষণ এবং বায়ুদূষণ বৃদ্ধি পায়। অতিরিক্ত শব্দদূষণ হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। একই সঙ্গে ফানুস ওড়ানোর কারণে অগ্নিকাণ্ড এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।’’

এছাড়া, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। প্রথমবার আইন লঙ্ঘন করলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ছয় মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

ইংরেজি নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় জনস্বার্থে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর