ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মুরগির বাজারে ‘থার্টি ফার্স্টের প্রভাব’

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১১:৫০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১১:৫০:২২ পূর্বাহ্ন
মুরগির বাজারে ‘থার্টি ফার্স্টের প্রভাব’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেরানীগঞ্জ, নয়াবাজার ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে মুরগির দাম বেড়েছে। বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষের উৎসবকে কেন্দ্র করে মুরগির চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিন ব্রয়লার মুরগির দাম কেজিতে ২১০ থেকে ২২০ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০-৩৬০ টাকায়। পাশাপাশি, দেশি মুরগির দামও বেড়ে দাঁড়িয়েছে ৫৫০-৬০০ টাকায়। সাদা লেয়ার মুরগির দাম ২৫০ টাকা, লাল লেয়ার মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের দাম জাতভেদে ৬০০-৬৫০ টাকা প্রতি পিস।

ব্যবসায়ীরা জানান, উৎসবের কারণে বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মুরগির চাহিদা বেড়েছে, ফলে দামও কিছুটা বাড়তি। কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী দিদার বলেন, "আজকের থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে মুরগির চাহিদা বাড়ছে, তাই দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।"

এদিকে ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরেই মুরগির বাজার চড়া। সাগর নামে একজন ক্রেতা জানান, "গত এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী। এখন আবার থার্টি ফার্স্ট নাইটের কারণে দাম বাড়ানো হচ্ছে। এভাবে চললে সাধারণ মানুষের জন্য খাবারের সামর্থ্য থাকা কঠিন হবে।"

অন্যদিকে, মুরগির বাজারে অস্থিরতা হলেও ডিমের বাজার অনেকটা স্থিতিশীল। লাল ডিমের দাম প্রতি ডজন ১৩৮-১৪০ টাকা, সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম ২৩৫-২৪০ টাকা এবং দেশি মুরগির ডিমের দাম ২২০ টাকা প্রতি ডজন।

গরু ও খাসির মাংসের বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে, খাসির মাংস ১ হাজার ৫০-১ হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে অস্থিরতা চললেও অন্যান্য মাংসের বাজারের তুলনায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, তবে ক্রেতারা দাম বৃদ্ধির কারণে কিছুটা উদ্বিগ্ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা