ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ববাসী

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১২:১৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১২:১৮:৩৬ অপরাহ্ন
নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ববাসী
আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে ২০২৫ সাল। খ্রিস্টীয় নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন বছরকে স্বাগত জানাতে এবারও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

নিউইয়র্কের টাইমস স্কয়ার, যা প্রতিবছরই হয়ে থাকে নববর্ষের সবচেয়ে বড় উৎসবের স্থান, এবারও সাজানো হয়েছে নতুন করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ২০২৫ সালকে বরণ করবেন। এই উপলক্ষে শহরের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির আশঙ্কা নেই। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাকর্মীরা নীল ও সাদা পোশাক পরে অবস্থান করবেন।

ব্রাজিলেও চলছে নববর্ষের প্রস্তুতি। রিও ডি জেনেরিও শহরের সমুদ্র সৈকতে নতুন বছরের অনুষ্ঠান উপলক্ষে নির্মিত হয়েছে একটি বিশাল মঞ্চ। সৈকত জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আতশবাজির প্রদর্শনী আয়োজন করা হবে।

এদিকে, জার্মানিতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিশেষত, পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিরাপত্তা আরও তীক্ষ্ণ করা হয়। দেশটির রাজধানী বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার মানুষের জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে। এই উপলক্ষে বার্লিনে ৫ হাজার পুলিশ টহল দেবে।

বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখার চেষ্টা চালানো হলেও, উৎসবের আনন্দে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালকে স্বাগত জানাতে মানুষের উদ্দীপনা বিশ্বব্যাপী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে