ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০১:৩২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০১:৩২:৫৬ অপরাহ্ন
ভারতীয় সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যাতে কোনো অবস্থাতেই পিঠ নয়, বুক দেখায়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি ভারতীয় সীমান্তে হত্যা বন্ধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং সীমান্তের দুটি সাম্প্রতিক হত্যাকাণ্ড খাসিয়াদের নিজেদের মধ্যে শত্রুতার কারণে ঘটেছে বলে জানান। তিনি ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "মিয়ানমার সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আরাকান আর্মি নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই।" তিনি আরও বলেন, "প্রতিস্থিতির কারণে বন্ধু কখনও শত্রু হয়ে যায়, আবার শত্রু বন্ধু হয়ে যায়। করণীয় নিয়ে সরকার সজাগ রয়েছে, এবং এ বিষয়ে আলোচনা চলছে।"

এছাড়া, তিনি বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করে নবীন সৈনিকদের শপথ গ্রহণ করেন এবং তাদের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বিজিবিকে একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল এবং পেশাদার বাহিনী হিসেবে উল্লেখ করেন, যা দেশের সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন, দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বিজিবির ভূমিকা এবং তাদের সুদক্ষ নেতৃত্বে বাহিনীর উৎকর্ষতার প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা