ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

তামান্নাকে প্রশংসায় ভাসায়, আমাদের গালাগালি দেয় : বারিশা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৩:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৩:৪৯:০২ অপরাহ্ন
তামান্নাকে প্রশংসায় ভাসায়, আমাদের গালাগালি দেয় : বারিশা
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ বারিশা হক, যিনি মডেলিং, অভিনয় এবং ব্র্যান্ড প্রোমোশনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত। তার রূপ-লাবণ্য এবং প্রতিভা তাকে আলোচনায় রেখেছে দীর্ঘদিন ধরে। তবে ব্যক্তিগত চেহারা ও শারীরিক স্থূলতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই মডেলকে।

একসময় স্লিম ফিগারের অধিকারী বারিশা হকের শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল এবং নেতিবাচক মন্তব্যের শিকার হতে থাকেন তিনি। যদিও নিজের রূপ-লাবণ্য ধরে রাখতে বারিশা ফিটনেস রুটিন অনুসরণ করেছেন এবং এমনকি বোটক্সসহ কিছু প্লাস্টিক সার্জারিও করিয়েছেন, তবু নেটিজেনদের সমালোচনা থেমে থাকেনি।

বিষয়টি নিয়ে এতদিন বেশ উদ্বেগের মাঝেই ছিলেন বারিশা হক। শুধু তাই নয়, অভিনেত্রীর মনে বাঁধতে থাকে নানান আক্ষেপও! তা অবশ্য অনুমান করা গেল অভিনেত্রীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে। বারিশা হক সেই পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন, বাইরের দেশের তারকারা মুটিয়ে গেলেও প্রশংসায় ভাসে; আর আমরা বাঙালি বলেই গালি খাই!


সম্প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে বারিশা ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার কিছু ছবি ভাগ করে নিয়ে বারিশা লেখেন, “তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা। তিনি শারীরিক মেদ থাকা সত্ত্বেও স্টেজে আকর্ষণীয় পোশাকে মুগ্ধ করেন। অথচ আমরা বাঙালিরা এ বিষয়ে প্রশংসার বদলে সমালোচনা করি। কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি!”

বারিশার এই পোস্টে তার আক্ষেপ স্পষ্ট। তিনি বোঝাতে চেয়েছেন, আমাদের সমাজের মানুষরা আন্তর্জাতিক তারকাদের প্রশংসা করলেও নিজেদের দেশের মডেলদের ক্ষেত্রে কটূক্তি করতেই বেশি পছন্দ করে।

বারিশা হক শোবিজে যাত্রা শুরু করেছিলেন ২০০৮ সালে, বিটিভির কুইজ শো এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। বুলবুল ললিতকলা একাডেমি থেকে শাস্ত্রীয় নৃত্যে দীক্ষা নেওয়ার পর অভিনয় ও উপস্থাপনায় জায়গা করে নেন। বর্তমানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে নিজের শারীরিক গড়ন নিয়ে সমালোচনার বিরুদ্ধে বারবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন, যা তাকে অনেকের কাছেই অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ