ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৪:৪৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৪:৪৩:৫৬ অপরাহ্ন
একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী
চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী আকাশ মণ্ডল ওরফে ইরফানের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কোহিনুর বেগম জানিয়েছেন, একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব নয়। আজ মঙ্গলবার ইরফানকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এই তথ্য জানান তিনি।

আইনজীবীর ভাষ্যমতে, ইরফান আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে সাত খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাইমচরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খান রিমান্ডের আবেদন করেছিলেন।

ইরফানকে র‍্যাব-১১ এর সহযোগিতায় কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে চাঁদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে ইরফানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও সাত দিন মঞ্জুর হয়।

গত মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে সারবোঝাই আল বাখেরা জাহাজ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে কাজ করছে এবং ইরফানের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা