ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আপা আর ফিরবে না’

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:০৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:০৯:৪১ অপরাহ্ন
‘যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনাদের আপা আর ফিরবে না’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে বক্তব্য রাখেন। তিনি বলেন, "যারা ষড়যন্ত্র করছেন, তাদের বলতে চাই—আপনাদের আপা আর ফিরবে না।"

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "বিএনপি, জামায়াতসহ সবার বাকস্বাধীনতা হরণ করেছিলো ফ্যাসিবাদী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা ও বাজার এখনো স্বাভাবিক হয়নি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে।" তিনি বলেন, "আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে।"

এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং বলেন, "সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আলেম ওলামা হত্যাকাণ্ডের বিচার করতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো সংঘবদ্ধ হবো। জুলাই ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করুন।"

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ছিল প্রাণবন্ত। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে, বেলা ৩টার দিকে, গত সরকারের দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্লোগান দেওয়া শুরু হয়। বিকেল ৪টার দিকে, এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে মূল সমাবেশ শুরু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে