ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সরকারের ঘোষণাপত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে: নাসির পাটোয়ারী

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৫:২৪ অপরাহ্ন
সরকারের ঘোষণাপত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে: নাসির পাটোয়ারী
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি থেকে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছাত্র হত্যাকারীদের বিচার এবং সংস্কার কাজ শেষ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, "যদি সরকারের প্রোক্লেমেশনে জুলাইয়ের আকাঙ্ক্ষা না থাকে, বাংলার বাঘ-বাঘিনীরা তা মেনে নেবে না।" তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদীদের বিচার সরকার যদি না করতে পারে, তবে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারের প্রোক্লেমেশনে অন্তর্ভুক্ত হলে তা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হবে।

এছাড়া তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। এ বছরের মধ্যেই আমরা হত্যাকারীদের বিচার দেখতে চাই।"

মার্চ ফর ইউনিটি কর্মসূচি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, তবে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সরগরম হয়ে ওঠে। সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা কর্মসূচিটি নিয়ে আশাবাদী যে এটি অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্য গড়ে তুলবে এবং ফ্যাসিবাদ প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখবে।

কর্মসূচি থেকে শপথ গ্রহণের মাধ্যমে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাসির উদ্দীন পাটোয়ারী। এছাড়া জুলাই ঘোষণাপত্র দ্রুত ঘোষণা এবং অন্যান্য দাবি সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা