ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদ্মায় ডুবিয়ে দেওয়া পুলিশের নৌকার এক এএসআইয়ের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৪:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৪:১৮:৫৩ অপরাহ্ন
পদ্মায় ডুবিয়ে দেওয়া পুলিশের নৌকার এক এএসআইয়ের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের নৌকা ডুবে দুই এএসআই নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে এএসআই সদরুল হাসান (৪৪)-এর মরদেহ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মরদেহটি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কুঠিবাড়ি ঘাট এলাকা থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পাওয়া যায়।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এসএম ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো ১১ সদস্যের একটি ডুবুরি দল পদ্মা নদীতে অনুসন্ধান চালাচ্ছে। নিখোঁজ অপর এএসআই মুকুল হোসেন (৩৭)-কে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে পুলিশের ছয় সদস্যের একটি দল নৌকায় করে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে শিলাইদহ ইউনিয়নের কুঠিবাড়ি ঘাট এলাকায় দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়। এতে নৌকা ডুবির ঘটনায় দুই এএসআই নিখোঁজ হন এবং পুলিশ সদস্যসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের দুজন সদস্য আহত হন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে স্থানীয় লোকজন পুলিশের নৌকাটি প্রতিপক্ষের বলে সন্দেহ করে হামলা চালায়, যা পরবর্তীতে নৌকা ডুবে যাওয়ার কারণ হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম