ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফেনীতে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান, ১০১টি মেশিন জব্দ

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:৫৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১১:৫৩:১৩ পূর্বাহ্ন
ফেনীতে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান, ১০১টি মেশিন জব্দ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়, যেখানে ২৬টি বালু উত্তোলন মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব মেশিন ও সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা। পরে এসব জব্দকৃত মেশিন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রাখা হয়েছে।

এ অভিযানে অংশ নেয় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ২০ জন সদস্য, সেনাবাহিনীর ১০ জন সদস্য ও ছাগলনাইয়া থানার ৭ জন পুলিশ সদস্য।

গত এক মাসে ফেনী জেলায় পৃথক চারটি অভিযানে মোট ১০১টি মেশিন এবং ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছে। এসব বালুর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে বিজিবি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, আগামীতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবি সচেষ্ট থাকবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা