ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৫:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৫:১০:৫৮ অপরাহ্ন
লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই যুক্তরাজ্যে যাবেন। এ বিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লন্ডনের কয়েকটি হাসপাতালে তার চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে।

জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। চিকিৎসকদের মতে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রয়োজন, যেখানে জরুরি চিকিৎসা সহায়তার সব ব্যবস্থা থাকবে। 

যুক্তরাজ্যে শীত তীব্র হওয়ার আগেই তাকে সেখানে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এজন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। পরে, শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার মুক্তি নির্বাহী আদেশে মঞ্জুর করে, তবে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। দেশেই তার চিকিৎসা করাতে বাধ্য হন চিকিৎসকরা, এবং একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

/এসআইপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা