ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৫:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৫:১০:৫৮ অপরাহ্ন
লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই যুক্তরাজ্যে যাবেন। এ বিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লন্ডনের কয়েকটি হাসপাতালে তার চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে।

জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। চিকিৎসকদের মতে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রয়োজন, যেখানে জরুরি চিকিৎসা সহায়তার সব ব্যবস্থা থাকবে। 

যুক্তরাজ্যে শীত তীব্র হওয়ার আগেই তাকে সেখানে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এজন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। পরে, শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার মুক্তি নির্বাহী আদেশে মঞ্জুর করে, তবে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। দেশেই তার চিকিৎসা করাতে বাধ্য হন চিকিৎসকরা, এবং একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

/এসআইপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক