ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রীর পদ হারান, এবার ছাড়লেন এমপি পদও

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন
প্রতিরক্ষামন্ত্রীর পদ হারান, এবার ছাড়লেন এমপি পদও
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার স্থানীয় সময় এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিও বার্তায় গ্যালান্ত বলেন, "যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও কখনও কখনও স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা এবং লক্ষ্য অর্জনের জন্য একটি সঠিক দিক বেছে নেওয়া প্রয়োজন।"

গ্যালান্তের পদত্যাগের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলা মতপার্থক্য। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন। তবে এরপরও গ্যালান্ত সংসদ সদস্য হিসেবে নেসেটে তার আসন ধরে রেখেছিলেন।

ইসরায়েলের রাজনীতিতে গ্যালান্ত প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করতেন। তার এসব মন্তব্য একাধিকবার তাকে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে।

কমেন্ট বক্স
‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’