ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের ফেসবুক আইডি ‘নষ্ট’, বাকিদেরটা ডিসঅ্যাবলড

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০১:২৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০১:২৩:২৩ অপরাহ্ন
হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের ফেসবুক আইডি ‘নষ্ট’, বাকিদেরটা ডিসঅ্যাবলড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনটির সমন্বয়ক মাহিন সরকার বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্যান্য সমন্বয়কদের ফেসবুক আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রাখা হয়েছে।

মাহিন সরকার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করা হয়েছে। আমরা আমাদের আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রেখেছি।" তবে তিনি জানান, কে বা কারা এই রিপোর্ট করেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি সচল রয়েছে, এমন তথ্যও দেন মাহিন সরকার। তিনি জানান, "জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ আমরা আমাদের আইডির নিরাপত্তার জন্য তা ডিসঅ্যাবলড করে রেখেছি।"

তবে, বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত আসিফ মাহমুদের আইডি খুঁজে পাওয়া না গেলেও, তাঁর পেজটি সক্রিয় ছিল। এর আগে, বুধবার সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে, উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, "যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।"

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা