ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডাক মেরে লজ্জার নতুন রেকর্ড গড়লেন লিটন দাস

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০২:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৫:০৬ অপরাহ্ন
ডাক মেরে লজ্জার নতুন রেকর্ড গড়লেন লিটন দাস
ব্যাট হাতে লিটন কুমার দাসের সময়টা ভালো যাচ্ছে না। দেশের মাটিতে একদফা দল থেকে বাদ পড়েছিলেন, এরপর জাতীয় দলে ফিরলেও নিজের পুরনো ছন্দে ফিরে আসতে পারেননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও তার পারফরম্যান্স ছিল মলিন। বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরবর্তী ম্যাচে আবার ডাক মেরে ফিরেছেন। আর এতে বিপিএলের ইতিহাসে নতুন একটি লজ্জা পেতে হয়েছে তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার ক্যারিয়ারে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক (শূন্য রানে আউট) রয়েছে। বিপিএলের ১১ আসরের মধ্যে লিটন টপ অর্ডারে ১০বার ডাক মেরেছেন। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন তার প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে, যিনি ১ থেকে ৩ নম্বর ব্যাটিং পজিশনে ১০টি ডাক মারেন। তবে, যদি বিজয় আজকের ম্যাচে শূন্য রানে আউট হন, তবে এই রেকর্ডে এককভাবে শীর্ষে চলে আসবেন তিনি।

কিন্তু, ব্যাটিং পজিশন হিসেব বাদ দিলে বিপিএলে সবচেয়ে বেশি ডাক মেরেছেন এনামুল হক বিজয়। তিনি ১২১ ম্যাচ খেলে ১৩ ফিফটির পাশাপাশি ১৩টি ডাকও মেরেছেন। সৌম্য সরকার ও মাশরাফি বিন মর্তুজা যথাক্রমে ১১টি ডাক মেরেছেন। এর পরেই আছেন লিটন কুমার দাস, যাঁর ডাক সংখ্যা এখন ১০।

লিটনের দুঃসময়টা আলাদা করে বলতে হয়। ৬ ম্যাচের মধ্যে ৩বার শূন্য রানে সাজঘরে ফিরে তিনি এখন বাজে সময় পার করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও দুটি ডাক ছিল তার। আজ বিপিএলে তিনি ৫ বলে শূন্য রান করে আউট হয়েছেন। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলির রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এছাড়া, গত বছরে ওয়ানডে ফরম্যাটেও লিটন দাস একাধিক ডাকের সম্মুখীন হয়েছেন। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৫টি ডাক মেরেছেন তিনি। এখন ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার নিজের পুরনো ছন্দে ফিরে রানের ঘরে ফিরবেন লিটন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ