ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৫০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৫০:১২ অপরাহ্ন
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলে এডিএফ (এলাইড ডেমোক্র্যাটিক ফোর্স) বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে বুধবার (২ জানুয়ারি) এ তথ্য জানায় এএফপি।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশটির একটি প্রদেশের দুই স্থানে এই হামলা চালানো হয়। বিলেনদু গ্রামে বিদ্রোহীদের হাতে কমপক্ষে আটজন নিহত হন। মাঙ্গোয়া গ্রামে আরও চারজনকে হত্যা করে তারা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় দুটি গ্রামেই বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিদ্রোহীরা।

এর আগে, গত ক্রিসমাসের সময় উত্তর কিভু প্রদেশে এডিএফের সিরিজ হামলায় ২১ জন নিহত হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের মাঝামাঝি থেকে এডিএফ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয়। তাদের কার্যক্রমে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।


কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল