ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন
আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল
আর্জেন্টিনায় একটি হোটেল ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবারের শুরুতে উপকূলীয় শহর ভিলা গেসেলে ১০ তলা ডুব্রভনিক হোটেল ধসে পড়ে। স্থানীয় পৌরসভার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।ধসের সময় হোটেলটির ভেতরে প্রায় ১৫ জন অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।সম্প্রতি হোটেলটির সংস্কারকাজ চলছিল। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। ৮০ বছরের এক বৃদ্ধ এ দুর্ঘটনায় মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটিতে উপযুক্ত অনুমতি ছাড়া সংস্কারকাজ চলায় পৌরসভার নির্দেশে আগস্ট মাসে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে প্রতিবেশীরা সাংবাদিকদের জানিয়েছে, স্থগিতাদেশের তোয়াক্কা না করেই ভবনের কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এক্সে এক পোস্টে জানান, বুয়েনস এইরেস প্রদেশে অবস্থিত দুর্ঘটনাস্থলে দুটি বিশেষ দল পাঠানো হয়েছে। তিনি বলেন, সেখানে কাঠামো প্রকৌশলী, উদ্ধার বিশেষজ্ঞ, ধ্বংসস্তূপে কাজ করতে প্রশিক্ষিত কুকুরসহ একটি দল উপস্থিত রয়েছে। এ ছাড়া উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামও পাঠানো হয়েছে।

অন্যদিকে প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী হাভিয়ের আলোনসো স্থানীয় রেডিওকে জানান, দুর্ঘটনাস্থলে কাজ করা চারজন রাজমিস্ত্রি ধসের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

সূত্র : বিবিসি

কমেন্ট বক্স