ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

শীতে মাথা ব্যথা, সমাধান ৩ মশলায়

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১১:২৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১১:২৩:৫৮ পূর্বাহ্ন
শীতে মাথা ব্যথা, সমাধান ৩ মশলায়
ঠান্ডা আবহাওয়ায় কমন একটি সমস্যা হলো মাথা ব্যথা। যাদের সাইনাস বা মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের আরও সমস্যা তীব্র হতে শুরু করে শীতের ঠান্ডা আবহাওয়ায়। সাধারণ মাথা ব্যথা কমাতে অনেকেই প্যারাসিটামল বা বেদনানাশক ওষুধ খান। কিন্তু আপনি কি জানেন, মাথা ব্যথা দূর করতে ওষুধের পরিবর্তে রান্নাঘরের তিন মশলাকে কাজে লাগাতে পারেন?বিশেষজ্ঞরা বলছেন, যখন-তখন ওষুধ খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তাই মাথা ব্যথা সমস্যার সমাধানে কিছুটা ঘরোয়া উপায়ও অবলম্বন করতে পারেন। 
 হাতের কাছেই এমন তিনটি মশলা রয়েছে, যা মাথা ব্যথা উপশম করতে পারে সহজেই। চলুন জেনে নিই সেই সম্পর্কে-
 
দারুচিনি
সবার রান্নাঘরেই দারুচিনি থাকে। দারুচিনি গুঁড়ো দিয়ে চা খেলে বা দারুচিনির তেল মাথায় মালিশ করলে মাথাব্যথা কমে যায় অনেকটাই। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই মশলাটির গন্ধে স্নায়ুর প্রদাহ কমে।অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ ভরপুর আদায়। যদি চায়ে দিয়ে খাওয়া যায় তা হলেও আরাম মিলতে পারে। মাথা যন্ত্রণার ফলে রক্তবাহিকায় যে প্রদাহ হয়, তা নিরাময় করতে পারে আদা।পাশাপাশি যদি ঠান্ডা লেগে এমন সমস্যা হয়, সে ক্ষেত্রেও আদা সমান উপকারী। সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে পানিতে আদা দিয়ে ফুটিয়ে নিয়ে সেই পানির ভাপ নিলেও মাথা ব্যথা কমতে শুরু করে।আদার বদলে লবঙ্গ দেয়া চা খেলেও অনেক সময় মাথা ব্যথা থেকে মুক্তি মেলে। এ ছাড়াও লবঙ্গ থেঁতো করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এ বার মাঝেমধ্যেই নাকের কাছে ধরে, গন্ধ শুঁকতে থাকুন। লবঙ্গ খাওয়ার পাশাপাশি, স্মেল থেরাপিতেও এর ব্যবহার রয়েছে।তবে মাথা ব্যথা থেকে দ্রুত সমাধান পেতে পানিতে দারুচিনি, আদা ও লবঙ্গ তিনটি উপাদান দিয়ে তা চুলায় ফুটিয়ে নিন মিডিয়াম আঁচে। এ পানীয়ের ভাপ নিতে থাকুন। সহনীয় পর্যায় এলে সে পানীয় খান। দেখবেন মাথা ব্যথা দূত দূর হবে। 
 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল