ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় জরিমানা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০২:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০২:৩৪:৪৮ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় জরিমানা
চলছিল বিয়ে অনুষ্ঠান, সঙ্গে গান বাজনা। কিন্তু হঠাৎ বিয়েতে আগত অতিথিদের সঙ্গেই যেন অনুষ্ঠানস্থলে হাজির হন ম্যাজিস্ট্রেট। তারপর উচ্চ শব্দে গান বাজানোয় করা হয় জরিমানা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভার মাঠপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এ সময় তাদের উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশ দেন। তাছাড়া ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন বলেন, উচ্চশব্দে গান বাজানোয় পরিবেশের স্পেশাল বিচারক মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট