ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

কিশোর চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৩:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৩:৪১:০৪ অপরাহ্ন
কিশোর চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই
এক সপ্তাহ আগে বাবা খোকা বেপারী মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে ব্যাটারিচালিত রিকশা চালানো শুরু করে ১৩ বছর বয়সী হুসাইন বেপারী। প্রতিদিনের মত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হুসাইন। পরে শূন্য হাতে বাড়ি ফিরল লাশ হয়ে।ফরিদপুরে বৃহস্পতিবার রাতে অটোরিকশা ছিনতাই করে কিশোর চালক হুসাইনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।স্বামীকে হারানোর এক সপ্তাহের ব্যবধানে উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন শেফালি বেগম। কাঁদছে স্বজন-প্রতিবেশীরা। তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে। ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে স্থানীয়দের কাছে শুনতে পায় শহরের ভাটি লক্ষ্মীপুরে মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে- এমন সংবাদে পরিবারের লোকজন এসে হুসাইনের মরদেহ শনাক্ত করে। শহরের চর টেপাখোলা বেপারীপাড়ার বাসিন্দা মৃত খোকা বেপারীর ছেলে হুসাইন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন।খবর পেয়ে কোতোয়ালি থানার একটি পুলিশের দলসহ সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে করে হত্যা করা হয়েছে হুসাইনকে। নাক দিয়ে ফেনিল জাতীয় কিছু এসে জমে রয়েছে। দুই হাত দুই পাশে মেলে রাখা। আশপাশে জড়ো হয়েছেন উৎসুক জনতা। মাত্র একটি রিকশার জন্য এমন একটি কিশোরকে এভাবে হত্যার ঘটনায় তারা শোকাহত-নির্বাক।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেন, ‘তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বড় বোনগুলোর বিয়ে হয়ে গেছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা।’তিনি আরও বলেন, ‘সেই রিকশা নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল হুসাইন। রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। এরপর শুক্রবার সকালে লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করা হয়।’প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, ‘হুসাইনের মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার মা অজ্ঞান হয়ে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ছিল হুসাইন। তাকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ‘রিকশা ছিনতাই করতেই ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী