ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন বুমরাহ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১১:১২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১১:১২:২৩ পূর্বাহ্ন
চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন বুমরাহ
বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই কি 'অধিনায়কহীন' হয়ে পড়ল ভারত? আজ ম্যাচের দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার করে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরাহ। এরপর তিনি স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়ি করে বেরিয়ে যান। এই নিয়ে কমেন্ট্রিতে সুনীল গাভাসকর বলেন, 'সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরাহ। ভারতের জন্যে এটা ভালো খবর নয়। ও দলের জন্যে এতটা করে। তবে এর জেরে ওর শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায়।' যদিও বুমরাহর শারীরিক হাল নিয়ে বিসিসিআই কোনও আপডেট এখনও দেয়নি।

সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে আউট করে জসপ্রীত বুমরাহ দলকে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন। এই সঙ্গে স্যাম কনস্টাসের সঙ্গে তাঁর 'সংঘাত' নিয়ে চর্চাও শুরু হয়েছিল। সেখানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আসল 'বস' কে। আজ সকালেও অজি তারকা মার্নাস ল্যাবুশানকে সাজঘরে ফেরান জসপ্রী বুমরাহ। এই সিরিজে দুই দলের মধ্যেই সবথেকে সেরা বোলার বুমরাহ। অনেক সময়ই মনে হয়েছে, মাঠে ভারতের হয়ে একা তিনিই লড়ে যাচ্ছেন। এই টেস্ট ম্যাচে তো প্রথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট হাতেও মারমুখী হয়েছিলেন বুমরাহ। এহেন বুমরাহর কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে আশঙ্কা বেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।

উল্লেখ্য, এই ম্যাচে রোহিত শর্মা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই আবহে দলের অধিনায়কত্বের দায়িত্ব এসে বর্তায় বুমরাহর ওপর। এই সিরিজে প্রথম ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন বুমরাহ। সেই ম্যাচে জিতেছিল ভারত। চলতি সিরিজে ভারতের জেতা একমাত্র ম্যাচ সেটাই। এই ম্যাচেও বুমরাহ নিজেই দলের দায়িত্ব কাঁধে নিয়ে লড়ছিলেন। তবে মধ্যাহ্নভোজনের বিরতির পরে এক ওভার করেই বুমরাহ মাঠ ছাড়েন। তার কিছুক্ষণ পরে দেখা যায়, জার্সি ছেড়ে প্র্যাক্টিস কিটে বুমরাহ সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তাঁর সঙ্গে একাধিক সাপোর্ট স্টাফ। পরে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে তিনি গাড়িতে ওঠেন। গাড়ি চালিয়ে স্টেডিয়াম থেকে তাঁকে বাইরে নিয়ে যান ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ।

এদিকে এর আগে আজ সকালে ল্যাবুশানকে ফেরানো মাত্রই চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে জসপ্রীত বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়ায় ৩২-এ। এর ফলে অস্ট্রেলিয়ার মাঠে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হওয়ার নজির গড়েন তিনি। এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিদেশ সফরে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল বিষেণ সিং বেদীর দখলে। তিনি ১৯৭৭-৭৮ সালের অস্ট্রেলিয়া সফরেই সাকুল্যে ৩১টি উইকেট দখল করেছিলেন। শনিবার সিডনিতে ল্যাবুশানকে ফিরিয়ে বেদীর কাছ থেকে ৪৭ বছর আগের সেই রেকর্ড ছিনিয়ে নেন বুমরাহ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা