ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুখ বন্ধ রাখতে নারীকে ট্রাম্পের ঘুষ, মামলার রায় ১০ জানুয়ারি

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৪৪:৪১ অপরাহ্ন
মুখ বন্ধ রাখতে নারীকে ট্রাম্পের ঘুষ, মামলার রায় ১০ জানুয়ারি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনের আগে নীল ছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা চলছে। নিউইয়র্কের আদালত জানিয়েছে, এই মামলার রায় আগামী ১০ জানুয়ারি ঘোষণা করা হবে।

এ রায়ের মাত্র ১০ দিন পর, ২০ জানুয়ারি, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা গ্রহণের আগে আদালতে মামলার রায় দেওয়া একটি বিরল ঘটনা।

স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যের একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই ঘটনা গোপন রাখার জন্য ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন।

ট্রাম্প এসব অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন এবং দাবি করেছেন যে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, জো বাইডেন ও তার প্রশাসন তাকে নিশানা করতে এই মামলা করিয়েছে।

নিউইয়র্কের বিচারক জাস্টিন জুয়ান মারখান ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হবে না। তবে তিনি অপরাধের দায়ে সম্মান জানিয়ে একটি ‘বিনাশর্তে মুক্তি’ রায় ঘোষণা করতে পারেন।

ট্রাম্প দাবি করেছেন যে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই মামলা তুলে নেওয়া হবে। তবে বিচারক তার এই অনুরোধ গ্রহণ না করে, রায় ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বিবিসি
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা