ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি বন্দির!

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০২:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০২:৩০:২৬ অপরাহ্ন
নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি বন্দির!
আইনি প্রক্রিয়া এড়িয়ে নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক বন্দি। অ্যারন ব্রায়ান গাঞ্চেস নামের এ বন্দি রাজ্যের সর্বোচ্চ আদালতকে এ আবেদন জানান।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে হাতে লেখা একটি আদালতের আবেদনপত্রে গাঞ্চেস রাজ্য সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন। তিনি ২০০২ সালে বান্ধবীর স্বামী টেড প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। গাঞ্চেস নিজে এ হত্যারে দায় স্বীকার করেছেন।
 
 গাঞ্চেস কোনো আইনজীবী নিয়োগ দেননি। নিজেই নিজের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আদালতে বলেন, তার মৃত্যুদণ্ড ‌‘অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল।’ রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে।অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়েসের অফিস বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয়তা পূরণে সময়সূচি প্রয়োজন। যেমন লিথাল ইনজেকশনে ব্যবহৃত পেন্টোবারবিটাল ওষুধ পরীক্ষা করার দরকার।
গাঞ্চেসের মৃত্যুদণ্ড ২০২৩ সালের এপ্রিল মাসে কার্যকর হওয়ার কথা ছিল। তবে গভর্নর কেটি হবসের অফিস জানিয়েছিল, রাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মী প্রস্তুত করতে পারেনি।
 অ্যারিজোনায় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১১ জন বন্দি রয়েছেন। ২০২২ সালে এই রাজ্যে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা প্রায় আট বছর বিরতির পর আবার শুরু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা