ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা, কেউ যেন দেখার নেই

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:০১:০৪ অপরাহ্ন
প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা, কেউ যেন দেখার নেই
শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌর এলাকার দাশের জঙ্গল মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে দুই থেকে চার ইঞ্চি সাইজের জাটকা ইলিশ। প্রায় এক মাস ধরে এই বাজারে ডাকের মাধ্যমে জাটকা বিক্রি চলছে, তবে এই বিষয়ে উপজেলা টাস্কফোর্স এবং মৎস্য অফিসের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এই বাজারে জাটকা মাছ বিক্রি হয়। নদী থেকে মাছ সংগ্রহ করে আড়তদাররা তা ডালায় ঢেলে বাজারে ডাক তোলেন, এরপর ব্যবসায়ীরা সেই ডাক কিনে বাজারে বিক্রি করেন। তাছাড়া, বরফ দিয়ে মাছ উপজেলা বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করা হচ্ছে। এমনকি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে ব্যবসায়ীরা ঘুরে ঘুরে জাটকা বিক্রি করতে দেখা যায়। কিন্তু, প্রশাসনকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

একটি স্থানীয় জেলে গান্ধি মালো জানান, জেলেরা কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরেন এবং সেগুলি এই বাজারে বিক্রি করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, "আমি বর্তমানে ঢাকায় আছি, তবে খবর পেয়ে জানি যে ওই বাজারে জাটকা মাছ বিক্রি হচ্ছে। ইউএনও স্যার, এসিল্যান্ড স্যার এবং জেলা মৎস্য কর্মকর্তা স্যারসহ আগামীকাল আমরা একটি অভিযান পরিচালনার পরিকল্পনা করছি।"

গোসাইরহাট উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ জানিয়েছেন, "বিষয়টি আমি অবগত আছি এবং শিগগিরই অভিযান পরিচালনা করব।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব